Logo

সূচকের পতনে শেষ হলো লেনদেন

শেয়ারবাজার পতন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক :  ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৫৩ পয়েন্ট কমেছে। এদিকে ডিএসইতে টাকার অংকে লেনদেনও ৬০০ কোটি টাকার ঘরে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৬৫৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো দিন থেকে ১৪২ কোটি ৮৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৪৭০ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮৮টির, কমেছে ২৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪৯ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৪ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬