দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ট বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো কনফিডেন্স সিমেন্ট ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।
তথ্য সূত্র মতে, কোম্পানিগুলো ক্যাশ ডিভিডেন্ট বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত অর্থবছরে কনফিডেন্স সিমেন্ট ২৫ শতাংশ ও পাওয়ার গ্রীড ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে।