Logo

মাধ্যমিকে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই

শিক্ষা কার্যক্রম শুরু
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় শিগগিরই মাধ্যমিক পর্যায়েও নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২ মার্চ) সকালে ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান শিক্ষামন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, করোনার কারনে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এক বর্ষে পুষিয়ে নেয়া সম্ভব নয়, এটি কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে কাজ করছে সরকার। করোনা এবং টেন্ডার জটিলতার কারণে চলতি বছর সকল শিক্ষার্থী নতুন বই হাতে পায়নি জানিয়ে দ্রুতই এর সমাধান হবে বলেও জানান মন্ত্রী।

এসময় সাত কলেজের শিক্ষার্থীদের সমস্যার সমাধানে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের দাবির প্রসঙ্গ আসলে তা নাকচ করে দেন মন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬