Logo

দেশে প্রথমবারের মতো ই-সিম চালু

ই-সিম চালু
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। চলতি মাসের ৭ মার্চ থেকে ই-সিম সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

ই-সিমের পূর্ণ রূপ হলো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের মতো এই সিম সহজে খোলা ও পরিবর্তনের সুযোগ থাকার পরিবর্তে সরাসরি মাদারবোর্ডে যুক্ত থাকে। শুধু আগে থেকে ইনস্টল করা ডিভাইসগুলোতেই ই-সিম কাজ করে।

মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের ওয়েবসাইটে বলা হয়েছে, গ্রাহকরা এখন থেকে নতুন সিম কার্ড কিনতে অথবা ব্যবহৃত নম্বরটি ই-সিম হিসেবে প্রতিস্থাপন করতে পারবেন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কয়েক মাস আগে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করে। তবে, বাংলাদেশে অল্প কিছু সংখ্যক মডেলের ফোনে ই-সিম সাপোর্ট করে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬