Logo

মেঘনা ইন্স্যুরেন্সর বীমা দিবস উদযাপন

মেঘনা ইন্সুরেন্সের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপন করেছে দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। দিবসটি উপলক্ষে সকালে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে র‍্যালির আয়োজন করা হয়।

বীমা দিবসের এ আয়োজনে অংশগ্রহন করেন মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তা এবং কর্মচারীরা। ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’–এই স্লোগানে সারাদেশে উদযাপিত হচ্ছে বীমা দিবসটি।

মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে র‍্যালিতে কর্মকর্তা কর্মচারীরা

যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে নানান কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। ‘জাতীয় বীমা দিবস ২০২২’ উপলক্ষে নতুন ডিজাইনের লোগো উন্মোচন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬