Logo

আবুধাবির শাফিন ফিডারের সাথে সাইফ পাওয়ারটেকের চুক্তি

সাইফ পাওয়ারটেক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচাার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিডেটের সহোযগী প্রতিষ্ঠান ইউনাইটেড শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের সাথে শাফিন ফিডার কোম্পানির সাথে একটি চুক্তি হয়েছে। শাফিন ফিডার আবুধাবির পোর্ট কোম্পানির শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সাইফ ইউনাইটেড শিপিং অ্যান্ড ট্রেডিং সাইফ পাওয়ারটেকের ১০০ ভাগ সহযোগী কোম্পানি। আর সাইফ পাওয়ারটেক কোম্পানি বাংলাদেশের আইন অনুযায়ী পাবলিক কোম্পানি। চুক্তি অনুযায়ী, শাফিন ফিডারের ৫৫ হাজার সি বাল্ক বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে ড্রাই বাল্ক কার্গো দেশে এবং বিদেশে বহনের জন্য ১৫ বছর মেয়াদে চুক্তি করেছ।

কোম্পানিটি আরও জানায়, প্রতি বছর কার্গো মালবাহী প্রতি জাহাজ ১৮ মিলিয়ন মার্কিন ডলার বিক্রি হবে। যা বাংলাদেশি টাকায় ১৫৪ কোটি টাকা। আর বছরে কোম্পানিটির নেট মুনাফা হবে ১.৮০ মার্কিন ডলার বা ১৫.৪৮ কোটি টাকা। আগামী ১৫ বছরের জন্য কোম্পানিটির কার্গো মালাবাহী জাহাজে এই আয় হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬