Logo

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

Share Market 7
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১৪টির বা ৮৩.২৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো দিন রোববার তমিজউদ্দিন টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ২৪৭ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৬৮ টাকা ৮০ পয়সায়। এদিকে আজ কোম্পানিটির শেয়ার দর ২১ টাক ৬০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : প্রিমিয়ার ব্যাংকের ৭.৪৮ শতাংশ, আরামিট সিমেন্টের ৭.৪৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.৩৩ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৭.৩২ শতাংশ, স্টাইল ক্রাফটের ৬.৯১ শতাংশ, পেপার প্রসেসের ৬.৪৪ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫.৯১ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৫.৭৯ শতাংশ এবং ইভিন্স টেক্সটাইলের ৫.৬৬ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬