Logo

ব্লক মার্কেটে ৩ কোম্পানির নেতৃত্বে বিশাল লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩০ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে তিন কোম্পানির নেতৃত্বে বিশাল লেনদেন হয়েছে আজ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এই তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৯৯ লাখ ১৩ হাজার টাকার। কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৮২ লাখ ৫৬ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৫০ লাখ টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬