রোববার (২৭ ফেব্রুয়ারি) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০টির বা ২.৬৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্যাসিফিক ডেনিমসের। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৬৫টির বা ৯৬.৩০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আলহাজ্ব টেক্সটাইলের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ১.৭৯ শতাংশ, এডিএন টেলিকমের ১.২১ শতাংশ, আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ১.১২ শতাংশ, ডরিন পাওয়ারর ১ শতাংশ, সোনালী পেপারের ০.৭২ শতাংশ, পেনিনসুলার ০.৫১ শতাংশ, হোয়াওয়েল টেক্সটাইলের ০.৪৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ০.৩১ শতাংশ এবং ম্যারিকোর .০০৪ শতাংশ।
এদিকে ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.১৪ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ৮.৯৯ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৮.৪৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৮.৩৮ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৭.৫৮ শতাংশ, পেপার প্রসেসের ৭.৪৮ শতাংশ, আরামিট সিমেন্টের ৭.৩৬ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৭.৩৫ শতাংশ এবং মুন্নু এগ্রোর ৭.২৩ শতাংশ দর কমেছে।