Logo

আজও বড় ধস পুঁজিবাজারে

লেনদেন নামলো
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গত বৃহস্পতিবারের মতো আজও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক দরপতন হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬৩ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে। পাশাপাশি ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইতে ৯১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৩৩ কোটি ৯৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার।

রোববার ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০টির, দর কমেছে ৩৬৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৫০৬ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৩৩ কোটি ৫৩ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্প্রতি রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্বে। এতে বাইরের দেশের পুঁবিাজারের সাথে বাংলাদেশের বাজারেও নেতিবাচক প্রভাব পড়ে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬