Logo

চাঁদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুর: নিহত ৫

মাটিচাপা লাশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১টায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  রাতে প্রাইভেটকারটি পুকুরে পড়ে যায়। এ সময় পিছনে থাকা একজন মোটরসাইকেল চালক ঘটনাটি দেখতে পেয়ে ছুটে আসে। পরে মসজিদে গিয়ে মাইকিং করলে এলাকাবাসী এসে প্রাইভেটকারটি উদ্ধারে অভিযান চালিয়ে প্রাইভেটকারে থাকা ৫ জনের মৃতদেহ উদ্ধার করে।

এসময় সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধার হওয়া মৃতদেহগুলো তল্লাশি করে তাদের পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তাদে পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার রামদেবপু গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শাহ্ পরান তুষার (২২), একই উপজেলার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৫), গাজীপুর জেলার সদর থানার উত্তর খাইলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), মনোহরগঞ্জ উপজেলার চাপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. রেজাউল করিম (২৪) ও যশোর জেলার শর্শা উপজেলার ধান্যকুল গ্রামের আ. খালেকের ছেলে নয়ন (২৫)।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬