Logo

মার্কেন্টাইল ব্যাংকে ‘ই-পেমেন্ট অব ভ্যাট ট্যাক্স’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘E-payment of VAT, TAX and Other Charges ’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের বিভিন্ন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান কোর্সটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ই-পেমেন্ট সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সকল নির্দেশণা যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশ দেন।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোঃ শাহীনুজ্জামান এবং জাতীয় রাজস্ব বোর্ডের সহকারি প্রোগ্রামার মোঃ গোলাম সরোয়ার প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬