Logo

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ইসলামী ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি

ইসলামী ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলিতে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম সহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬