Logo

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে রূপালী ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি

রূপালী ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্বা নিবেদন করেন।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলিতে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ শওকত আলী খান এবং খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬