Logo

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এশিয়ান ইউনিভার্সিটির ভার্চুয়াল আলোচনা

এশিয়ান ইউনিভার্সিটির ভার্চুয়াল আলোচনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মাতৃভাষা ও টেকসই উন্নয়ন : প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনায় অংশ নেন বাংলাভাষাভাষী দুই বাংলার কবি সাহিত্যিক ও শিক্ষাবিদরা।

অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য সব্যসাচী লেখক অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, বায়ান্ন একটি চেতনা। যে চেতনা ধারণে এবং লালনে প্রস্ফুটিত ও উজ্জীবিত হয় একটি স্বতন্ত্র জাতিস্বত্তার পরিচয়। যা প্রতিফলিত হয় লাল সবুজের স্বতন্ত্র পতাকায় এবং একটি বঞ্চিত অবহেলিত জাতির স্বাধীনতায়। আজকে চলমান টেকসই উন্নয়ন মাতৃভাষা বাংলার অর্জন।

অনলাইন আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহজাহান খান, উপাচার্য, এইউবি, অধ্যাপক ড. আবুল কাশেম ফজলুল হক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার, এইউবি, ড. রাধাকান্ত সরকার, শিক্ষাবিদ ও প্রধান সম্পাদক, বিশ্ব বাংলা পত্রিকা; প্রতিষ্ঠাতা সম্পাদক বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, কলকাতা, ভারত, শিবানী দাস, সঙ্গীত শিল্পী, কলকাতা, ভারত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ড. মুহাম্মাদ জাফার সাদেক, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, এইউবি।
অনলাইন আলোচনায় আরো উপস্থিত ছিলেন এইউবি‘র বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬