Logo

যুক্তরাজ্যে ঘুর্ণিঝড় ইউনিসের আঘাতে ৮ জনের মৃত্যু

ঘুর্ণিঝড় ইউনিস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক :  যুক্তরাজ্যে শক্তিশালী ঘুর্ণিঝড় ইউনিসের আঘাতে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের কবলে দুই লাখেরও বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড় ইউনিস মধ্য আটলান্টিকে ঘনীভূত হওয়ার পর অ্যাজোরেস দ্বীপপুন্জের কাছে শক্তি অর্জন করে পশ্চিমাবায়ু বাহিত হয়ে ইউরোপের দিকে এগিয়ে যাায়। নিহতদের মধ্যে লন্ডনে, লিভারপুলে, হ্যাম্পশায়ারে, বেলজিয়ামে ও আয়ারল্যান্ডে একজন করে রয়েছেন। এছাড়া নেদারল্যান্ডসে গাছ উপড়ে পড়ে ৩ জনের প্রাণহানি ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্য জুড়ে লাখ লাখ মানুষকে আগেই ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছিল।

ঘূণিঝড় ইউনিস কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ১২২ মাইল বেগে আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে। তবে ১৯৭৯ সালের পর এটা হবে যুক্তরাজ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানা ঝড়। সেবার ঘণ্টায় ১১৮ মাইল বাতাসের বেগ নিয়ে কর্নওয়ালের গোয়েন্যাপ হেডে আঘাত হেনেছিল ঝড়।

অনেক জায়গায় রেললাইনের উপর গাছ উপড়ে পড়ে বা অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেল কোম্পানি এ সময় জনগণকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

বিবিসি ওয়েদারে বলা হয়, ঝড় ইউনিস খুব সম্ভবত গত তিন দশকের মধ্যে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হতে যাচ্ছে। ঝড়ের কারণে চারশ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ওয়েলস, কর্নওয়েল, ডেভন, সামারসেট, উইল্টশায়ার, হ্যাম্পশায়ার, ডোরসেট এবং ব্রিসটলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ডেভন বন্দরে জাহাজ চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

সূত্র : (বিবিসি ও আল জাজিরা)

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬