Logo

সাইফ পাওয়ারটেকের মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

সাইফ পাওয়ারটেক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেডের চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৯ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৬৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৯ টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৩ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.২৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৪ টাকা বা ৮৩ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.১৬ টাকায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬