Logo

ব্লক মার্কেটে দুই কোম্পানির দাপট

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সোমবার (১৪ ফেব্রূয়ারি) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২ প্রতিষ্ঠানের বিশাল লেনদেন হয়েছে। প্রতিষ্ঠান দুইটি হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স ও রেনাটা লিমিটেড। আজকে এ কোম্পানি দুইটিরই লেনদেন হয় মোট লেনদের দুই-তৃতীয়াংশ।

সোমবার এ কোম্পানি দুইটিরই লেনদেন হয় প্রায় ৪১ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে অংশ নেয়া ২৬টি কোম্পানির মোট ৫৯ কোটি ৪১ লক্ষ টাকার লেনদেন হয়, যেখানে বাংলাদেশ ফাইন্যান্সেরই লেনদেন হয় ২৫ কোটি ৯৭ লক্ষ টাকার এবং রেনাটার লেনদেন ১৫ কোটি ৬ লক্ষ টাকা।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬