দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ট বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্রে মতে, কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ট বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে বসুন্ধরা পেপার মিলস ১২ শতাংশ ডিভিডেন্ট দিয়েছিল।