Logo

১৪ ফেব্রুয়ারি মডেল আজিজের জন্মদিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

১৪ ফেব্রুয়ারি মডেল ও অভিনেতা আজিজ এর জন্মদিন।

মডেল আজিজ মিডিয়াতে কাজ শুরু করেন ফজলুর রহমান বাবু’র গাওয়া ইন্দুবালা- ৩ ভিজ্যুয়াল এ্যালবাম এর মাধ্যমে, যার মাধ্যমে প্রথমেই তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন। ইতোমধ্যে এই গানের মিউজিক ভিডিওটি জায়গা করে নিয়েছে দর্শকের মনে।

সেইসাথে দর্শকের চাহিদা পূরণে ভিজ্যুয়াল মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে নিজেকে তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা ও মডেল আজিজ। ইতোমধ্যে শুটিং শেষ হয়েছে সিঙ্গেল ড্রামা ‘অভিমান একটি রোগের নাম’। নাটকটিতে অভিনেতা আজিজ অভিনেতা সজল ও তানজিন তিশা’র সাথে অভিনয় করেছেন। ইশতিয়াক আহমেদ রুমেল পরিচালিত নাটকটি খুব শীঘ্রই স্যাটেলাইট চ্যানেল এ দেখা যাবে।

গোয়েন্দা কাহিনীভিত্তিক ১২ পর্বে ও ওয়েব সিরিজ ‘দ্যা প্রটেক্টর’ এ অভিনয় করছেন অভিনেতা অন্তু করিমের সাথে। এছাড়াও কাব্য কথা কমিউনিকেশন এর ব্যানারে নতুন একটি বিজ্ঞাপন ও টেলিফিল্ম ‘বোকা আজিজ’এর নাম ভুমিকায় অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

একান্ত আলাপনে নরসিংদী’র কৃতিসন্তান ব্রাক্ষনবাড়িয়ার সরাইল উপজেলা শিক্ষাকর্মকর্তা আব্দুল আজিজ জানাচ্ছিলেন তার বর্তমান ব্যস্ততা নিয়ে। তিনি বলেন, মিডিয়ার কাজ আমার ভালো লাগে। আর এই ভালো লাগাকে সফল করতে আমি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাইজান’ এ অনবদ্য অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন। ‘ভাইজান’ নাম ভূমিকায় অভিনয় করে তিনি অর্জন করেছেন আন্তর্জাতিক পুরস্কার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬