দেশ সমাচার ডেস্ক : লড়াইর চর মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসার সুপার, ক্বারী আব্দুল হালিম (রঃ) এর সেজো ছেলে আলহাজ্ব মাওঃ মোস্তফা কামাল সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায়।
আজ রবিবার (১৩ ফেব্রূয়ারি) সকালে অসুস্থ্য হয়ে পড়লে মাওলানা মোস্তফা কামালকে চাঁদপুরের একটি হাসপাতালে ভর্তি কারানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় আনার জন্য রওয়ানা দেয়া হলে পথিমধ্যে (কুমিল্লায়) তিনি ইন্তেকাল করেন। মাওলানা মোস্তাফা কামাল বিন আব্দুল হালিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।