Logo

‘এবি ব্যাংক’ ও ‘মম ইন হোটেল অ্যান্ড রিসোর্ট’ চুক্তি সই

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড এবং মম ইন হোটেল এন্ড রিসোর্ট, বগুড়া-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় এবি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারগণ মম ইন হোটেল এন্ড রিসোর্ট-এর রুম রেন্টে ৫০%, হেলথ ক্লাবে ২০% ছাড় পাবেন। এছাড়াও এবি ক্রেডিট কার্ডে B1G1 অফার এবং হেলিকপ্টারযোগে ঢাকা–বগুড়া–ঢাকা ভ্রমণে রয়েছে বিশেষ ছাড়।

এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং মম ইন লিমিটেডের চেয়ারম্যান ও টিএমএসএস গ্রুপ বগুড়া-এর এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান এবং মম ইন হোটেল এন্ড রিসোর্ট-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জুয়েল খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬