Logo

জেনেক্স ইনফোসিসের বোনাস শেয়ারের অনুমতি

জেনেক্স ইনফোসিস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভূক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিসের ঘোষণাকৃত বোনাস লভ্যাংশের শেয়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির এ ঘোষণাকৃত বোনাস লভ্যাংশের শেয়ার বিএসইসি অনুমোদন দেয়া হয়। গেলো বছরের ২৮ অক্টোবর ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জেনেক্স ইনফোসিসের পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল। গত বুধবার বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন পায় কোম্পানিটি।

এই বোনাস শেয়ারের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে জেনেক্স ইনফোসিসের শেয়ার থাকবে, তারা বোনাস শেয়ার পাবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬