Logo

দরবৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স 

ইউনিয়ন ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১০ ফেব্রূয়ারি) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ইউনিয়ন ইন্স্যুরেন্স  লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারের আজকের সমাপনী মূল্য দাঁড়ায় ৬৫ টাকা ৫০ পয়সা, যেখানে গতকালের সমাপনী মূল্য ছিলো ৫৯ টাকা ৬০ পয়সা। অর্থাৎ, কোম্পানিটির শেয়ারের দর ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিন কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর একই পরিলক্ষিত হয় (৬৫ টাকা ৫০ পয়সা)।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬