Logo

সূচকের সামান্য উত্থানেও লেনদেনে ভাটা

share up
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষে হয়েছে। এদিন ডিএসইতে ঢাকার অংকে লেনদেনের পরিমান কমেছে। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অনুরুপ চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৫০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবস থেকে ২৯৮ কোটি ৯৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছিল। গেলো দিন ডিএসইতে লেনদেন হিয়েছিল ১ হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ টাকার। এছাড়া ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৭৯টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ২০৫টির, দর কমেছে ১২৮টির, অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসপ্যিআই ১১ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ৬১ কোটি ৭৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬