নিজস্ব প্রতিবেদক: বুধবার (৯ ফেব্রূয়ারি) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ারের আজকের সমাপনী মূল্য দাঁড়ায় ২১৫ টাকা ৯০ পয়সা, যেখানে গতকালের সমাপনী মূল্য ছিলো ১৯৬ টাকা ৩০ পয়সা। অর্থাৎ, কোম্পানিটির শেয়ারের দর ১৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিন কোম্পানিটির দর সর্বোচ্চ দর ২১৫ টাকা ৯০ পয়সা থেকে ১৯০ টাকার মধ্যে উঠানামা করে।