Logo

প্রধানমন্ত্রীর কাছে আইভির শপথ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভি গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (৯ ফেব্রূয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংযুক্ত হয়ে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান।
একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলাররাও শপথ নেন।
কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এর আগে গত ১৬ জানুয়ারি নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ৫৬২ ভোট।

সূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬