Logo

প্রিমিয়ার সিমেন্টের প্রেফারেন্স শেয়ার অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলসের সম্পূর্ণ রিডিমেবল, নন-কনভার্টেবল, নন-পার্টিসিপেটিং, কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার ( ৮ ফেব্রূয়ারি) প্রতিষ্ঠানটির ৮১১তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ শেয়ার ইস্যুর মাধ্যমে প্রিমিয়ার সিমেন্ট ৩১০ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলন করবে এবং তন্মধ্যে ২৩৫ কোটি ৭৫ লাখ টাকা সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট থেকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। যার মেয়াদ হবে ৫ বছর। আর বাকি ৭৫ কোটি টাকা স্পন্সর শেয়ারহোল্ডা বা পরিচালকদের নিকট ইস্যু করার কথা বলা হয়- যার মেয়াদ হবে ১২ বছর।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশ ৬.২৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ এবং স্পন্সর শেয়ারহোল্ডার বা পরিচালকদের নিকট ইস্যু করা প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশ হার ০% উল্লেখ করা হয়। এছাড়া আরও বলা হয় যে, এ প্রেফারেন্স শেয়ারের অভিহিত মূল্য হবে ২৫ লাখ টাকা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬