Logo

কক্সবাজারে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শাখা উদ্বোধন

কক্সবাজারে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শাখা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পর্যটন নগরী কক্সবাজারে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ে শাখাটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমানসহ প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির উদ্দিন, কোম্পাানি সচিব শাফ্কাত মওলাসহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬