নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (৮ ফেব্রূয়ারি) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে আসে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বোচ্চ দর ১৯ টাকা ১০ পয়সা এবং সর্বনিম্ন দর ১৭ টাকা ৬০ পয়সা দরে কোম্পানিটির শেয়ারের আজকের সমাপনী মূল্য দাঁড়ায় ১৭ টাকা ৯০ পয়সা, যেখানে গতকালের সমাপনী মূল্য ছিলো ১৮ টাকা ৮০ পয়সা। অর্থাৎ, কোম্পানিটির শেয়ারের দর ৯০ পয়সা বা ৪.৭৮ শতাংশ হ্রাস পেয়েছে।
দেশ সমাচার