Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে ৯ কোম্পানি

ডিভিডেন্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক :  শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূ্ত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : জিকিউ বলপেন, ওয়াটা কেমিক্যাল, আমরা টেওয়ার্কস, রহিমা ফুড, প্রাইম টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিকস, আমরা টেকনোলজি, ফার্মা এইডস এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রিমিটেড।

তথ্য সুত্র মতে, কোম্পানিগুলো ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে জিকিউ বলপেন ৫ শতাংশ, ওয়াটা কেমিক্যাল ৩০ শতাংশ, আমরা নেটওয়ার্কস ১০ শতাংশ, রহিমা ফুড ১ শতাংশ, প্রাইম টেক্সটাইল ২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকস ১ শতাংশ, আমরা টেকনোলজি ১০ শতাংশ, ফার্মা এইডস ৫০ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬