Logo

শেয়ার হাতবদলের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

বাংলাদেশ শিপিং কর্পোরেশন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক :  ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজ কোম্পানিটির ৭০ কোটি ৬১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূ্ত্রে তথ্য জানা গেছে।

এদিকে, শেয়ার হাতবদলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামি ব্যাংকের লেনদেন। এদিন কোম্পানিটির ৫৭ কোটি ৮০ লাখ ১৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। শেয়ার হাতবদলে তৃতীয় স্থানে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৫২ কোটি ৫৭ লাখ ৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এছাড়া অন্যান্য কোম্পানিগুলো হলো : ফরচুন সুজ, বেলিজিং, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, কুইনসাউথ টেক্সটাইল, ডেলটা লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা এবং একমি ল্যাবরেটরিজ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬