দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসের উদ্যোক্তা পরিচালক এ.এফ.এম আনোয়ারুল হক (ব্যবস্থাপনা পরিচালক) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, তিনি ৩৪ লাখ ৪৮ হাজার ৩০৬টি শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ব্লক মার্কেট থেকে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।