Logo

ফের পাওয়ার প্লান্ট চালুর অনুমতি পেল সামিট পাওয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক :  শেয়ারবজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার চান্দিনা পাওয়ার প্লান্ট (ইউনিট-২) এবং মাধবদী পাওয়ার প্লান্ট (ইউনিট-২) এর কার্যক্রম চালুর অনুমতি পেয়েছে। কোম্পানিটি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) থেকে গেলো ৭ ফেব্রুয়ারি অনুমতিপত্র পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, এর আগে ১৫ নভেম্বর এবং ১৬ ডিসেম্বর থেকে পাওয়ার প্লান্ট দুইটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পাওয়ার পারসেচ অ্যাগ্রিমেন্ট অনুযায়ী প্লান্ট দুইটির মেয়াদ শেষ হয়ে যায়। বর্তমানে পাওয়ার প্লান্ট দুইটির কার্যক্রম চালু হয়েছে। কোম্পানিটির বিআরিইবি থেকে পাওয়ার পারসেচ চুক্তি এবং অন্যান্য শর্ত আলোচনাধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬