মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘ক্যাশ ম্যানেজমেন্ট’ বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণ নেন ব্যাংকের বিভিন্ন শাখার ক্যাশ অফিসাররা।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো শামীম আহম্মদ প্রশিক্ষণটির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ক্যাশ সর্টিং এবং জাল নোট প্রতিরোধের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশ দেন।
বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোঃ শাহদাত হোসেন এবং মার্কেন্টাইল ব্যাংকের জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান ও ভিপি মুহাম্মদ খোরশেদ আলম সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।