Logo

লভ্যাংশ ঘোষণা করলো এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

ট্রাস্টি সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড’ ওয়ানের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মিউচ্যুয়াল ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১২ নগদ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৭ ফেব্রূয়ারি) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ট্রাস্টি কমিটির সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। গেলো বছরে ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আর ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৫৪ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬