Logo

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

ব্লকে তিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার (০৭ ফেব্রুয়ারি) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদিন  কোম্পানীগুলোর ২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ২৬ লাখ ৩৩ হাজার ২৫৭টি শেয়ার ৬১ বার হাত বদলের মাধ্যমে ২৭ কোটি ২২ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

২৭টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটার। কোম্পানিটির ৪ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৫৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সোনালী পেপারের।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬