Logo

‘ঘ’ ইউনিটের পরীক্ষা থাকছেনা ঢাবিতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ৯ নভেম্বর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ইউনিটে ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (৭ ফেব্রূয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ এবং ইনস্টিটিউট পরিচালকগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জমান গণমাধ্যমকে বলেন, ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেয়ার বিষয়ে আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। আজকের সভায় আগের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে। এখন এটি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।

এর আগে ২০২০ সালের ৮ নভেম্বর ঢাবির ডিনস কমিটির এক সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। সেসময় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনার আলোকেই ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে আলোচনা হয় এবং বেশির ভাগ ডিন প্রস্তাবের পক্ষে মত দেন।

সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬