Logo

সূচকের উত্থানে শেষ হলো লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ১ হাজার ৩৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৭৩ কোটি ৮২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৬১ কোটি ২৭ লাখ টাকার।

এদিকে, ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়েছে। রোববার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, দর কমেছে ১৭৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসপিআই ১৩৮ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ৫৩ কোটি ৩৭ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬