Logo

নিপুণ বিজয়ী, জায়েদের প্রার্থিতা বাতিল

নিপুণ বিজয়ী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে অভিনেত্রী নিপুণ আক্তারকে।

নানা বিতর্কের পর অবশেষে  শনিবার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনে শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘নিপুণের করা অভিযোগ প্রমাণিত হওয়ায় সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হলো।’

সোহানুর রহমান বলেন, ‘কার্যনির্বাহী সদস্য পদে জয়ী চুন্নুরও প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার জায়গায় বিজয়ী ঘোষণা করা হয়েছে নাদির খানকে।’

এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এ বিষয় নিয়ে মিটিংয়ে বসেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। এতে অভিযোগকারী নিপুণ উপস্থিত থাকলেও আসেননি জায়েদ খান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬