Logo

জেবিএল’র চতুর্থ সাব বন্ডের সমাপনী অনুষ্ঠান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

জেবিএল এর চতুর্থ সাব বন্ডের লেনদেনের সমাপনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বুধবার (২ ফেব্রূয়ারি) যমুনা টাওয়ারে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই ইস্যূর লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছে।

যমুনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মির্জা ইলিয়াস আহমেদ, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও তানজিম আলমগীর, ইউসিবি স্টক ব্র্রোকারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মো: রহমত পাশা, ইউসিবি এসেব ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এস এম রাশেদুল হাসান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া জেবিএল এবং ইউসিবিআইএল এর অন্যান্য উর্ব্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্র: সানবিডি২৪

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬