গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।
আজ বৃহস্পতিবার ( ৩ ফেব্রূয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বেঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে ৪১ পয়সা আয় হয়েছিলো।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে ( জুলাই ‘২১ থেকে ডিসেম্বর ‘২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিলো ৭৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৭১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিলো ২১ টাকা ৪২ পয়সা।
সূত্র: অর্থসূচক