Logo

সূচকের অগ্রগতি হলেও লেনদেনে ভাটা

আগ্রহের শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : সূচকের অগ্রগতি হলেও লেনদেনে ভাটা। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের অগ্রগতি হলেও লেনদেননে ভাটা পড়েছে। এদিন সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯২ পয়েন্টে।

এদিকে, লেনদেন অংশ নেয় ৩৬৪ টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ১৬৬ টির, দর কমেছে ১৭২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২ টির।

ডিএসইতে এক হাজার ২৬১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কর্মদিবস থেকে ৫ কোটি ৬০ লাখ টাকা কম। আগের কর্মদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৬৬ কোটি ৮৭ টাকার।

এছাড়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসপিআই এদিন ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৯০ পয়েন্টে। আজ, সিএসইতে হাত বদল হওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। সিএসইতে ৪০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬