Logo

৭ কলেজের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

সাত কলেজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানে আরও দুই সপ্তাহ ছুটি বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছেন, আরও দুই সপ্তাহ শ্রেণি কক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে কোনও বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা বন্ধ না রেখে স্বাস্থ্যবিধি মেনে তা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬