Logo

লুব-রেফ বাংলাদেশের ক্যাটাগরি পরিবর্তন

লুবরেফ বিডি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বাংলাদেশের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। যে কারণে কোম্পানিটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬