Logo

নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আরএকে সিরামিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত আরএকে সিরামিক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই নগদ লভ্যাংশ।

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানির সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১২ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ফেব্রূয়ারি।
সূত্র: সানবিডি২৪

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬