Logo

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক :  ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ২৬৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৮৫ কোটি ৬৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৬ পয়েন্টে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে। বুধবার ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ১২৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসপিআই ৪৫ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ৫৩ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬