Logo

২ মাস ১৯ দিন পর হাসপাতাল ছেড়েছেন খালেদা জিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্রও দেয়া হয়েছে তাকে।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে ফিরে যান সাবেক এ প্রধানমন্ত্রী। বিএনপির একটি সূত্র দেশ সমাচারকে বিষয়টি নিশ্চিত করেছে।

অসুস্থতার কারণে গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের কেবিনে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়।

উল্লেখ্য, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বেশ কয়েক সপ্তাহ ধরে আন্দোলনে নামে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬