Logo

বন্ধুত্বের ৫০তম বার্ষিকীতে সম্পর্ক জোরদারের অঙ্গীকার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ও অস্টেলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে বন্ধুপ্রতীম দেশ দুটি তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার অঙ্গীকার করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মোরিসন সোমবার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করে পৃথক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার সূত্রে এমনটি জানা গেছে।

জানা যায়, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশন সোমবার রাতে হোটেল পূর্বানীতে এক সংবর্ধনার আয়োজন করে। এখানেই ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার কূটনৈতিক মিশনের কাজ শুরু হয়েছিলো।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার জেরেমি ব্রুয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নিজ নিজ সরকারের অঙ্গীকারে কথা তুলে ধরেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬