Logo

ফেনসিডিল পরিবহনে নিষেধাজ্ঞা আপিল বিভাগের

হাই কোর্ট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশের সর্বোচ্চ আদালত ফেনসিডিলকে মাদকদ্রব্য হিসেবে উল্লেখ করে পাশাপাশি পরিবহনের উপরেও নিষেধাজ্ঞা দিয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রূয়ারি) সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন। ২০০০ সালে ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।

রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট খালাস দেয় বাদলকে। যুক্তি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল বহন অপরাধ নয়। যদিও এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে ওই মামলার শুনানি হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিং, যা মাদক হিসেবে স্বীকৃত। পরে আজ সকালে আপিল বিভাগ সেই রায় স্থগিত করে বলেন, বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকবে। আপিল বিভাগ একইসঙ্গে আরও বলেন, ফেনসিডিল মাদক। এই মাদক পরিবহন করা অবৈধ। এই মামলার রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার ভাগ্য নির্ধারণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬